সাংবাদিক শিমুল হত্যার চতুর্থ বার্ষিকী

মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৫ এএম

সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার চতুর্থ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গতকাল বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শাহজাদপুর উপজেলার সাংবাদিক এবং সাংবাদিক আবদুল হাকিম শিমুল স্মৃতি পরিষদের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন, শিমুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ।

শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর এখানে আধঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশ হয়। শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম,  সাংবাদিক শফিকুজ্জামান শফি, আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, হাসানুজ্জামান তুহিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত