আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম সেলিম রেজা।
গত মঙ্গলবার বিকেলে পাঁচ শতাধিক মোটরসাইকেলে ইউনিয়নের সামস্তা বাজার থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজিরবেড়, পলিয়ানপুর, ঝিকটিপোতা, ইসলামপুর, রায়পুর-ছয়ঘরিয়া, সামন্তা, চাঁদ রতনপুর, লালপুর, কোলাসহ প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও হাট-বাজারে ঘুরে গণসংযোগ করেন চেয়ারম্যান বিএম সেলিম রেজা। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন চান। শোভাযাত্রাটি জিন্নানগর বাজারে মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়। বিএম সেলিম রেজা বলেন, জনগণের আস্থা ও ভালোবাসায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি।
