‘আল্লাহর দল’-এর শীর্ষ পর্যায়ের ৫ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৫ এএম

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বৃহস্পতিবার এটিইউর কর্মকর্তারা এসব তথ্য জানান। গ্রেপ্তাররা হলেনÑ আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ড শেখ কামাল হোসেন (৩৫), সংগঠনটির নির্বাহী মো. সোহেল রানা (৪০), গাজীপুরের বিভাগীয় নায়ক রবি আহম্মেদ পাপ্পু (২৮), সংগঠনটির দাওয়াহ দপ্তরের প্রধান মো. খালেকুজ্জামান (৩৭) ও সংগঠনটির মামলা ও কারা দপ্তরের সহযোগী মনিরুজ্জামান ওরফে মিলন (৪২)।

এটিইউর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট তেজতুরী বাজারের প্যাসিফিক

হোম টাওয়ারের নিচতলা থেকে প্রথমে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ড শেখ কামাল হোসেন ও নির্বাহী সদস্য সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এটিইউর দল রাত ৮টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় শেরেবাংলা রোডে অভিযান চালিয়ে রবি আহম্মেদ পাপ্পু, খালেকুজ্জামান ও মিলনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১২টি মোবাইল ফোন, ভিসা কার্ড ও কারাবন্দিদের টাকা প্রদানের সিøপ ও ৩৭ হাজার ৬২ টাকা জব্দ করা হয়েছে।এটিইউর কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের মধ্যে শেখ কামাল হোসেন গত বছর জানুয়ারি থেকে গ্রেপ্তার হওয়ার আগপর্যন্ত সেকেন্ড ইন কমান্ড বা সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে আল্লাহর দলের প্রধান মতিন মেহেদীর কাছে শপথগ্রহণ করে আল্লাহর দলে যোগ দেন। ২০০৫ থেকে ’০৮ সাল পর্যন্ত খুলনা জেলায়, ২০০৯ থেকে ’১২ সাল পর্যন্ত গাইবান্ধায় এবং ২০১৩ থেকে ’১৯ পর্যন্ত তিনি কেন্দ্রের বিভিন্ন দায়িত্বে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত