গত বছর কলকাতার সিনেমায় কাজ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ১২ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাবে। এদিকে প্রায় তিন বছর পর দেশীয় কোনো সিনেমায় কাজ করলেন এই জনপ্রিয় অভিনেতা। ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমায় অভিনয় করলেন তিনি। সিনেমায় মোশাররফ করিম অভিনয় করছেন ইব্রাহিম খালেদি চরিত্রে।
পরিচালক জানান, ২ ফেব্রুয়ারি সিলেটে আমাদের দ্বিতীয় লটের কাজ শেষ হলো। আর সিনেমার কাজ শেষ হলো ৬০ শতাংশ। সিনেমার সিলেটের অংশের শুটিংয়ে অংশ নেন পরীমনি, মোশাররফ করিম, ইরেশ যাকের, আবুল কালাম আজাদ, প্রাণ রায়।
পরিচালক আরও জানান, ছবিটির তৃতীয় লটের শুটিং শুরু হবে আগামী মার্চে। বইমেলায় হবে সিনেমার কিছু দৃশ্যধারণ এবং টাঙ্গাইলেও শুটিং করার কথা জানিয়েছেন পরিচালক। সে সময়ের দৃশ্যধারণে আবারও অংশ নেবেন মোশাররফ করিম।
