সেঞ্চুরির রেকর্ডে তামিমকে ছাড়িয়ে মুমিনুল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৫ পিএম

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দশটি টেস্ট সেঞ্চুরির মালিক হয়েছেন অধিনায়ক মুমিনুল হক। ৯টি সেঞ্চুরি নিয়ে এত দিন তামিমের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

শতকের পর মেরে খেলতে থাকা মুমিনুল ১১৫ রানে থামেন। ১৮২ বলের ইনিংসে ১০টি চারের মার ছিল তার।

মুমিনুল ১০টি শতক করতে ৭৬ ইনিংস খেললেন। ৯টি করতে তামিমের লেগেছে ১১৭টি।

অধিনায়কের এমন ব্যাটিংয়ের কল্যাণে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিয়েছে।

দলের লিড বড় করতে মুমিনুল এদিন কৌশলী স্ট্যান্সের আশ্রয় নেন। বাঁহাতি স্পিনারকে খেলার সময় লেগস্ট্যাম্প দেখা যাচ্ছিল। আবার ডানহাতিকে খেলার সময় লেগ-মিডলে পজিশন।

স্ট্যান্সের এই পরিবর্তন আনার পর শনিবার মুমিনুলকে বেশ স্বাচ্ছন্দ্য মনে হয়েছে।

মুমিনুল এমনিতে ফোর্থ স্ট্যাম্পে (অফস্টাম্পের বাইরে) কিছুটা ‘দুর্বল’। বেরিয়ে যাওয়া বলে হুটহাট ব্যাট চালিয়ে দেন। অথচ বডি থাকে দূরে। বদলে যাওয়া সারফেইসে বাঁহাতি স্পিনারের বিপক্ষে, বিশেষ করে ওয়ারিকেনকে খেলতে তাই মুমিনুল খানিকটা সামনে স্ট্যান্স নিয়ে ব্যাট করেন।

বাংলাদেশির মধ্যে মুশফিকের আছে সাতটি সেঞ্চুরি। সাবেক অধিনায়কের লেগেছে ১৩২ ইনিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত