জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তবে এর জন্য বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা গুরুত্বপূর্ণ। ‘জাপান-বাংলাদেশ ব্যবসা ও বাণিজ্য উন্নয়ন এবং বেসরকারি ব্যাংকগুলোর ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন বাংলাদেশে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।
গত বৃহস্পতিবার গুলশানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত এই গোলটেবিলে জাইকা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া; জেটরো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইউজি এনদো এবং মহাসচিব তারেক রাফি ভূঞা; এমইউএফজি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য প্রতিনিধি হিদেয়াকি কোজিমা; এবিবি চেয়ারম্যান এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার প্রমুখ অংশ নেন।
গোলটেবিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের ডিএমডি এম খোরশেদ আলম ও আহমেদ সাহিন; রিটেইল ব্যাংকিং ও এসএমই প্রধান এম খোরশেদ আনোয়ার; কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম; রিলেশনশিপ ইউনিট-করপোরেট ব্যাংকিং প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী এবং মেহেদী জামান; ট্রেজারি প্রধান মো. ওবায়দুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
