মাদারীপুরে প্রথম দিনে ৮৩ জন করোনা টিকা নিয়েছে। জেলায় ৮টি বুথে প্রায় ১৬শ জনকে টিকা দেওয়ার সক্ষমতা থাকলেও প্রথম দিনে জেলায় টিকা নিয়েছে ৮৩জন।
আর বাংলাদেশের মধ্যে শিবচরে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও সেই উপজেলায় দুটি বুথে টিকা নিয়েছে মাত্র ৮ জন। তবে সদর উপজেলায় দুটি বুথে ৫৫ জন টিকা নিয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মাদ মাহাবুব হাসান ও সিভিল সার্জন মো. সফিকুল ইসলামের উপস্থিতিতে রবিরার সকালে ডা. শক্তি রঞ্জন মণ্ডলকে প্রথম টিকা দেওয়ার মধ্যে দিয়ে এ করোনা টিকা দেওয়া শুরু হয়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার চারটি উপজেলার প্রতিটি উপজেলায় করোনা টিকা দেওয়ার জন্য দুটি করে বুথ চালু করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় দুটি বুথে ৫৫ জন, কালকিনি উপজেলা দুটি বুথে ১০ জন, রাজৈর উপজেলায় দুটি বুথে ১০ জন আর শিবচর উপজেলায় দুটি বুথে ৮ জন টিকা নিয়েছে। পুরো জেলায় ৮৩জন টিকা নিয়েছে। প্রতিদিন প্রতিটি বুথে ১৫০ থেকে ২শ জন টিকা নিতে পারবে।
গত শুক্রবার মাদারীপুর জেলায় ৩৬ হাজার ডোজ করোনা টিকা আসে। সেগুলো মাদারীপুর জেলার ইপিআই কোল্ড স্টোরে নিরাপদে রাখা হয়। এরপর রবিবার মাদারীপুরের টিকা দেওয়া শুরু করা হয়। মাদারীপুর প্রথম টিকা গ্রহণ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএফ) এর মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শক্তি রঞ্জন মণ্ডল।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন জানান, জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে মাদারীপুর প্রথম টিকা নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর একজন ডাক্তার এরপর পর্যায়ক্রমে সদর উপজেলার ৫৫জনকে টিকা দেওয়া হয়েছে। আমাদের সদর উপজেলার দুটি বুঁদ রয়েছে, যেখানে রেজিস্ট্রেশন অনুযায়ী টিকা দেওয়া হবে। প্রতিটি বুথে ১৫০ থেকে ২শজন প্রতিদিন টিকা নিতে পারবে।
মাদারীপুর সিভিল সার্জন অফিস প্রতিনিধি ডা. এস এম খলিলুলজ্জামান জানান, সারা বাংলাদেশের মধ্যে আমরাও আমাদের মাদারীপুরে প্রথম দিনে আমরা ৮৩জনকে টিকা দিতে পেরেছি। এর মধ্যে মুক্তিযোদ্ধা, ডাক্তার, নার্স, পুলিশ,আনসার, সাধারণ মানুষ, স্থানীয় প্রতিনিধিসহ সব শ্রেণির মানুষকে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাইকেই টিকা দেওয়া হবে। আজকে যাদের টিকা দেওয়া হয়েছে তাদের দীর্ঘসময় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আল্লাহর রহমতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় নাই। আমি সবাইকে আহ্বান জানাবো সবাই যেন করোনা টিকা নেয়।
