করোনা মোকাবিলা ও সচেতনতায় দেশের বৃহত্তম আবাসন শিল্পপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডি থানায় এক লাখ মাস্ক হস্তান্তর করা হয়েছে। আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ধানমন্ডি জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) আর এম ফয়জুর রহমানের হাতে এ মাস্ক তুলে দেন।
এ সময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধানমন্ডি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসিনুজ্জামান, এসি (প্যাট্রোল) মো. আজিজুর রহমান, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম আলী মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশফাক হাসান রাজীব, পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম প্রমুখ।
আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি মো. পারভেজ আলম, হেড অব অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি মো. নূর-ই সাইফুল্লাহ ফয়সাল ও চিফ প্রটোকল অফিসার মুনিফ আম্মার। বিজ্ঞপ্তি
