করোনার ‍টিকা নিলেন তারকা দম্পতি নাঈম-শাবনাজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৮ পিএম

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন তারকা দম্পতি নাঈম ও শাবনাজ। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা এই ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন নেওয়ার পর এই দম্পতি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা কভিড ১৯ ভ্যাকসিন নিয়েছি আল্লাহ রহমতে আমরা ভালো আছি।’

এ সময় সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘সবার জন্য দোয়া রইল। আল্লাহ মালিক।’

এর আগে জনপ্রিয় অভিনেতা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশিষ্ট নাট্যশিল্পী সারা জাকের, অভিনেত্রী ও এমপি সুবর্ণা মোস্তফা এবং জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস করোনার টিকা গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত