প্রযোজক হলেন পরিচালক, ভালোবাসা দিবসে এলো গান-ভিডিও

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৮ পিএম

ভিডিও চিত্র ধারণ করার মাধ্যমে শাকিব খানের সিনেমার প্রযোজক সাইফুল আলম চৌধুরী পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন। নিজের প্রথম পরিচালনা নিয়ে একরকম চ্যালেঞ্জই ছুড়ে দিলেন ‘মেন্টাল’ সিনেমার এই প্রযোজক। তিনি বলেন, ‘এই ভিডিও ধারণ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে কম বাজেটে ভালো কাজ করা সম্ভব। এই গানটি আমি একদিনে শুটিং শেষ করেছি কিন্তু ভিডিও চিত্রে মনে হবে একটি সিনেমার গান। আসলে আমাদের দেশের চলচ্চিত্র টিকিয়ে রাখতে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।’

তিনি আরও বলেন, আমার বিশ্বাস নৃত্য পরিচালক আর এইচ জামানের সাথে আমার ভালো বোঝাবুঝির কারণে এটা সম্ভব হয়েছে। তাছাড়া হিরো মারুফ খান চলচ্চিত্রের শিল্পী হওয়াতে আমার জন্য আরও সহজ হয়েছে। আশা করছি সবাই ভালো কাজের সাথে থাকবেন এবং আমরাও এখন থেকে সবসময় ভালো কিছু গান উপহার দেবো। আমাদের পরবর্তী দুইটা গান আসছে ভিডিও চিত্রসহ শিল্পী সাজ্জাদ পারভেজ এবং সুমি শবনম এর।’

প্রযোজক জানান, ‘উড়ে উড়ে যায় মন’গানটি গেয়েছেন ‘তুই ভালো না মেয়ে’ খ্যাত  শিল্পী  মিরাজ তুষার। ভালোবাসা দিবসে “গানটি রিলিজ হয়েছে বাংলাএক্সেপ্রেস ফিল্মস এর ইউটিউব চ্যানেলে। কথা ও সুর: মাসুদ আহমেদ, মিক্সিং মাস্টারঃ নির্ঝর মাক্সক, নৃত্য পরিচালনা করেছেন আর এইচ জামান, চিত্রনাট্য লিখেছেন সোহাগ খান। আর এতে অভিনয় করেছেন মারুফ খান ও মালিহা সিনিন।  ‘উড়ে উড়ে যায় মন’ গতকাল রাত ৯টায় বাংলাএক্সপ্রেস ফিল্ম'স এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত