দীঘিনালায় কিশোরকে বলাৎকারের অভিযোগে হোটেল মালিক আটক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩ এএম

খাগড়াছড়ির দীঘিনালায় সাজেকে ভ্রমণ করতে আসা ১৫ বছর বয়সী একজন কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। অভিযুক্ত আরেকজন পলাতক রয়েছে।

সোমবার দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন দরবার হোটেল থেকে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে স্থানীয়রা। এ সময় হোটেলের মালিক অভিযুক্ত মো. আবুল কালামকে (৫২)  পুলিশে সোপর্দ করা হয়।

বলাৎকারের শিকার কিশোর জানান, তিনি নোয়াখালী হতে একা সাজেক ভ্রমণের উদ্দেশ্যে দিঘীনালা বাস টার্মিনালে এসে নামেন। এ সময় দরবার হোটেলের মালিক মো. আবুল কালামের কাছে সাজেক যাওয়ার জন্য দিকনির্দেশনা জানতে চাইলে তিনি কিশোরকে দীঘিনালা জীপ সমিতি লাইন কন্ট্রোলার মো. নাসির উদ্দীনকে দেখিয়ে দেন।

তখন মো. নাসির উদ্দীন (মনা) কিশোরকে নিজের মোটরসাইকেলে উঠিয়ে দীঘিনালা কুমিল্লাটিলায় অবস্থিত তার নতুন বাড়িতে নিয়ে বাথরুমে আটকে রেখে বলাৎকার করে এবং কাউকে কিছু না বলতে হুমকি-ধামকি দিয়ে ছেড়ে দেয়।

তারপর কিশোর সেখান থেকে ফিরে আবারও দরবার হোটেলে আসলে হোটেলের মালিক মো. আবুল কালাম হোটেলের পেছনে তার শয়নকক্ষে কিশোরকে বিশ্রাম নিতে বলেন। কিছুক্ষণ পর সেই শয়নকক্ষেও আবুল কালাম তাকে বলাৎকার করার জন্য ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেন।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সাথে সাথে দীঘিনালা থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে কিশোরকে উদ্ধার করে এবং হোটেল মালিক আবুল কালামকে গ্রেপ্তার করে। তবে নাসির উদ্দীন (মনা) তখন থেকেই পলাতক রয়েছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত