ডাবলুগঞ্জ ইউপির উপনির্বাচন

নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ১০

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০ এএম

পটুয়াখালীর ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীদের দুদফা হামলায় স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ সিকদারসহ (৪৫) অন্তত ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় সোনখোলা গ্রামে এবং দুপুরে বরকতীয়া মৃধা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত প্রার্থী ও তার কর্মী রাকিবুল ইসলামকে (২৬) উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠান।

দুপুরে ওয়াদুদ সিকদার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে মৃধা মার্কেটে গেলে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনি এবং তার বেশ কয়েকজন সমর্থক আহত হন।

পরে সন্ধ্যায় তিনি সোনখোলা গ্রামে প্রচারে গেলে ফের নৌকা প্রতীকের প্রার্থীর নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ওয়াদুদ সিকদারসহ অন্তত ১০ জন আহত হন। এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত