আওয়ামী লীগের পায়ের তলার মাটি শক্ত। আর বিএনপির পায়ের তলার মাটি নরম ও কর্দমাক্ত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর গাছা বঙ্গবন্ধু কলেজ মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি গাজীপুর মহানগর ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সম্প্রতি এক মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘যিনি নিজে নিজে বন্দি জীবন যাবন করেন, বন্দিত্বের মধ্যে থেকে দিবা স্বপ্ন দেখছেন। তিনি যে বলেছেন পায়ের তলায় মাটি নেই, সেটা ঠিক বলেছেন, কিন্তু কার পায়ের তলায় মাটি নেই, সেই জায়গাটায় তিনি ভুল করেছেন।’
গাজীপুর জেলা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন তরুণ সংঘের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ম-ল।
