মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পরিষদের এক কর্মচারীর বিরুদ্ধে নারীকে মারধর ও তার জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে কমলগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের প্রয়াত ফরিদ মিয়ার স্ত্রী কুলছুম বিবি।
তবে অভিযোগের বিষয়ে আপ্তাব মিয়া বলেন, ‘আমি ক্রয়সূত্রে এ জমির মালিক। আমি আমার জমিতে গৃহনির্মাণ করলে কারও কোনো অভিযোগ থাকার কথা নয়।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
