বাংলাদেশকে নিয়ে সিরিজ করতে আগ্রহী উইন্ডিজ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৩ এএম

করোনার সময়ে সফল সিরিজ আয়োজন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে হোম সিরিজ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি সফল সিরিজ আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ।

বাংলাদেশে হওয়া সিরিজটিতে উইন্ডিজ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং অন্য সদস্যদের সব ধরনের সুবিধার প্রশংসা করেছে উইন্ডিজ ক্রিকেট। এমনই জানানো হয়েছে প্রথম আলোর এক প্রতিবেদনে। বোর্ডটির প্রধান নির্বাহী গ্রেভ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে বিসিবিকে সিরিজটি সফল ও নিরাপদভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বিসিবির সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। মেডিকেল, লজিস্টিকসহ জৈব সুরক্ষাবলয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের খুব ভালো প্রশংসা পেয়েছি।’

বাংলাদেশকে নিয়ে ভবিষ্যতে সিরিজ আয়োজনের কথা জানিয়ে গ্রেভ বলেন, ‘আশা করি, এই সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে। বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাই এবং আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের ঘরের মাঠে দেখতে চাইব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত