আবার বিএইচবিএফসির চেয়ারম্যান সেলিম উদ্দিন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৯ এএম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রথিতযশা হিসাববিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিনকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) পরিচালক ও চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ করা হয়েছে। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএইচবিএফসিতে যোগ দেওয়ার আগে ড. সেলিম রূপালী ব্যাংকে পরিচালকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত