ঝিনাইদহে ঘর পেল ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮ এএম

ঝিনাইদহে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে গুচ্ছ গ্রামের ১০০ ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের ‘বঙ্গবন্ধু পল্লী ও ধানমন্ডি-৩২’ গুচ্ছগ্রামের ঘর পাওয়া সুবিধাভোগীদের মধ্যে ঘর বুঝিয়ে দেওয়া হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত