চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা রেলপথের বিদিরপুর এলাকায় রেললাইনের পাশ থেকে বৃহস্পতিবার মনজুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মনজুর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়ার মনসুর রহমানের ছেলে।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সোলায়মান জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিপুর গ্রামের লোকজনের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ রেললাইনের পাশ থেকে মনজুরের মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের ধাক্কায় তিনি মারা গেছেন।

প্রথমে মনজুরের পরিচয় পাওয়া না গেলেও মৃতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

মনজুরের ছোট ভাই এজাজুর হক জানিয়েছেন, মনজুর কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সোলায়মান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত