চট্টগ্রামে পুলিশ সুপার কার্যালয় উদ্বোধন আজ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৬ এএম

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় নতুনভাবে নির্মিত জেলা পুলিশ সুপার কার্যালয় উদ্বোধন করতে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক দেশ রূপান্তরকে বলেন, নবনির্মিত জেলা পুলিশের কার্যালয় শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর আগামী সপ্তাহে এই নতুন ভবনে আবারও জেলা পুলিশের কার্যক্রম শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত