শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে তিন দিনব্যাপী প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিইআরআইই-২০২১’ গতকাল শুক্রবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে ষষ্ঠবারের মতো আন্তর্জাতিকভাবে আয়োজিত হয়েছে এ সম্মেলন।
এবারের সম্মেলনে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, বেলজিয়াম, বেলারুশ, কানাডাসহ ১৪টি দেশের স্বীকৃত গবেষকেরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন। সম্মেলনে দেশ-বিদেশের গবেষকদের ১৫৬টি গবেষণা প্রবন্ধ ও ১০টি পোস্টার পেপার উপস্থাপন করা হচ্ছে।
