জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত সীমান্তে ২,৩০০ নম্বর মেইন পিলার সংলগ্ন শূন্যরেখায় বিএসএফ আয়োজিত বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে এই সাইকেল র্যালি হয়।
এতে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে বিজিবি বাংলাদেশ দল এবং ভারতের পক্ষে অংশগ্রহণ করে ডিআইজি সেক্টর কমান্ডার রাজিবের নেতৃত্বে বিএসএফ ভারতের দল।
ঘণ্টাব্যাপী এই সাইকেল র্যালি শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাজহারুল ইসলাম।
ভবিষ্যতেও দুদেশের জোয়ানদের নিয়ে এ ধরনের আয়োজন করা হবে বলে ঘোষণা দেন দুদেশের অধিনায়ক। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুদেশের সীমান্ত বাহিনীর সদস্যরা।
