ঢাকার বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ০১ মার্চ ২০২১, ০৬:৩৭ পিএম

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু, নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুপক্ষ সোমবার বিক্ষোভ মিছিল বের করে। 

সোমবার দুপুর ১২টায় এবং দুপুর ২টায় পুরান ঢাকার রায়সাহেব বাজার ও জর্জ কোর্ট এলাকায় ছাত্রদলের দুটি পক্ষ আলাদা বিক্ষোভ মিছিল করে।

দুপুর ১২টায় এক পক্ষের মিছিল রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে আসতে চাইলে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলটি পণ্ড হয়ে যায়। বিক্ষোভ মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী আবিদ কামাল রুবেল এবং মেহেদী হাসান হিমেল নেতৃত্ব দেন। 

পরে দুপুর ২টায় ছাত্রদলের অপর একটি গ্রুপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন মোল্লা, মিলাদ ভুঁইয়ার নেতৃত্বে জজ কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।

এ ছাড়া রাজধানীর সাইন্সল্যাবে ঢাকা কলেজ ছাত্রদল  বিক্ষোভ মিছিল করে।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শাহীনুর রহমান শাহীন, আশিক আহমেদ, মাহামুদুল হাসান মারজান, আতিকুর রহমান রাসেল, শাহীন রেজা শিশির, তানভির আহমেদ তানু, কাজী আজহার হোসেন, মেশকাত হোসেন তনয়, সজীব বিশ্বাস, গোলাম মোস্তফা রাজ, আবদুল্লাহ আল মনসুর কমেট, মোহাম্মদ শামস উদ্দিন মৃধা (সবুজ), মেহেদি আলামিন, রাকিব সরকার, রাজু হাসান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইনজামাম উল হক। সমাজসেবা সম্পাদক ইমরান হোসাইন রাজ, সহসাংগঠনিক সম্পাদক নাঈম মাহফুজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপন মোল্লা, লিটন হোসেন, রাকিব হাসান, আব্দুর রহমান তুহিন, সহ-সমাজ সেবা সম্পাদক হোসাইন আহমেদ সিজান, সহ-সম্পাদক আসাদুজ্জামান পিয়াস, শরিফ হোসেন মিন্টু, তামিম কবির, সাজ্জাদ হোসাইন রাব্বি, খাইরুল ইসলাম, সাজ্জাদ হোসেন জেনিন, সানোয়ার হোসেন পিয়াল,হাসান আল মামুন,মোহাম্মদ হোসাইন ভূঁইয়াসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত