সাভারে চলন্ত প্রাইভেটকারে আগুন, মহাসড়কে দীর্ঘ জট

আপডেট : ০১ মার্চ ২০২১, ১১:৫৪ পিএম

সাভারে একটি চলন্ত প্রাইভেটকারে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি চলন্ত প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন লেগে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে তত সময়ে পুড়ে যায় পুরো প্রাইভেটকারটি। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আগুনের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ সৃষ্টি হয় যানটজের।

ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে ধারণা এসির কমপ্রেসার ওভার হিট হয়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। তবে কেউ কেউ বলছে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত