মধ্যপাড়ায় মানুষের কল্যাণে এগিয়ে এসেছে জিটিসি চ্যারিটি হোম

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০১:১৪ এএম

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ায় পাথর উৎপাদন ও খনি উন্নয়নের পাশাপাশি সামাজিক কল্যাণেও কাজ করছে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

পাথর উৎপাদন ও খনি উন্নয়নের পাশাপাশি খনির সামনে ‘জিটিসি চ্যারিটি হোম’ স্থাপন করে খনি শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি, এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং এলাকার আর্থ-সামাজিক নানা কর্মকান্ডে অংশগ্রহণ করে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। চ্যারিটি হোমে একজন এমবিবিএস ডাক্তার দিয়ে প্রতিদিন খনি এলাকার ৪০-৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। এছাড়া, প্রতি মাসে নন-এমপিও মধ্যপাড়া মহাবিদ্যালয়কে আর্থিক সহায়তা এবং এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করে আসছে।

খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি’র নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকী বলেন, এলাকাবাসীর খনির জন্য অনেক ত্যাগ এবং অবদান রয়েছে। তাদের প্রত্যাশা বিবেচনায় খনির উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার বিভিন্ন সামাজিক কল্যাণে ‘জিটিসি চ্যারিটি হোম’ প্রতিষ্ঠা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত