স্বরূপে ফিরলেন ম্যাক্সওয়েল সিরিজে অস্ট্রেলিয়া

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০১:৪৫ এএম

অ্যারন ফিঞ্চ তার টি-টোয়েন্টির খরা কাটালেন। ক’দিনের সমালোচনার জবাব দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল টেকনিকে ভরা স্ট্রোকপ্লে দেখালেন। আর অ্যাস্টন অ্যাগার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সেরা বোলিং ফিগার গড়লেন। সব মিলিয়ে ৬৪ রানের জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজে গতকাল জিতলেই সিরিজ নিশ্চিত করে ফেলত কিউইরা। তা হতে দেয়নি অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৮ করে অজিরা। জবাবে ১৭.১ ওভারে ১৪৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ম্যাচে টানা ২৭ ইনিংস পর প্রথম হাফসেঞ্চুরি পেলেন ফিঞ্চ। অজি অধিনায়ক ৪৪ বলে ৬৯ করেন। জস ফিলিপস ২৭ বলে করেন ৪৩ আর ম্যাক্সওয়েল ৩১ বলে ৫ ছক্কা ও ৮ চারে করেন ৭০। জবাবে এই ইনিংসে সুবিধা করতে পারেননি কোনো কিউই ব্যাটসম্যান। সর্বোচ্চ ৪৩ করেন মার্টিন গাপটিল। অ্যাগার ৩০ রানে ৬ উইকেট নেন। ১৩তম ওভারে ৩ উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। টি-টোয়েন্টিতে চতুর্থ হিসেবে ৬ উইকেট এবং একাধিকবার ইনিংসে ৫ এর বেশি উইকেট নেওয়া ষষ্ঠ বোলার হয়েছেন অ্যাগার। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত