এখন থেকে পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে খরচ ছাড়াই টাকা পাঠাতে পারবেন গ্রাহক। বিকাশ অ্যাপ ও *২৪৭# ডায়াল করে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত কোনো খরচ ছাড়াই সেন্ড মানি করা যাবে।
বিকাশ অ্যাপ ও *২৪৭# উভয় চ্যানেলেই সহজ কয়েকটি ধাপে প্রিয় অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন গ্রাহক। https://www.bkash.com/bn/priyonumber লিঙ্কে ক্লিক করে প্রিয় অ্যাকাউন্ট যুক্ত করার পদ্ধতির বিস্তারিত জানা যাবে।
প্রতি মাসে ২৫ হাজার টাকার বেশি সেন্ড মানি করার ক্ষেত্রে পরবর্তী ৫০ হাজার পর্যন্ত প্রতি সেন্ড মানিতে ৫ টাকা এবং ৫০ হাজারের বেশি হলে প্রতি সেন্ড মানিতে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি।
