জয়পুরহাটে কৃষকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০৪:০৭ পিএম

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে পাঁচবিবি উপজেলার রহমতপুরের কৃষক মেহের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ফসলের আলু, চাল, সরিষা সহ ঘরের আসবাবপত্র ভস্মীভূত হয়।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীদের সঙ্গে মারামারি, মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা তারা ঘটাতে পারে বলে অভিযোগ মেহের আলীর পরিবারের। গত বছরের ২৪ নভেম্বর শ্লীলতাহানি, মারধর ও মেহের আলীর পরিবার নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন।

এ ব্যাপারে কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল জানান, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা শোনার পর পরই ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্তের পরে প্রকৃত ঘটনা বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত