গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার রাসায়নিক গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল শনিবার সকালে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামের কারখানার রাসায়নিকের গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহত মাসুদ সিকদার ঢাকার দোহারের কুশনহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ মাহফুজ জানান, সকাল ১০টার দিকে ওই রাসায়নিক গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিকদের কয়েকজন আহত এবং অসুস্থ হলে তাদের উদ্ধার করে ঢাকা, ময়মনসিংহ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন।
