টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০১:৩৮ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। গত শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফয়েজ উল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে মো. গুরা মিয়াকে (৬৫) আটক করা হয়। তার দেওা তথ্যে ওই বাড়ি থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামি মো. ইসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর উপ অধিনায়ক মেজর মুশফিকুর রহমান বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত