যাত্রা শুরু বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের

আপডেট : ১১ মার্চ ২০২১, ০১:৩১ এএম

দেশের ৬০তম ব্যাংক হিসেবে যাত্রা শুরু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ব্যাংকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিসিআই সভাপতি  শেখ ফজলে ফাহিম ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত