নতুন বিদ্যুৎ উন্নয়ন মহাপরিকল্পনা

চাহিদা ও উৎপাদন সক্ষমতার সমন্বয় জরুরি : সিপিডি

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০২:৪৬ এএম

বিদ্যমান বিদ্যুৎ উন্নয়ন মহাপরিকল্পনায় চাহিদা প্রক্ষেপণে দুর্বলতার কারণে বিদ্যুৎ খাত ও অর্থনীতি দুটিই নানা সমস্যার মধ্যে পড়েছে। তাই নতুন প্রস্তাবিত পরিকল্পনায় সে দুর্বলতা যেন না থাকে এ বিষয়ে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন জ¦ালানি বিশেষজ্ঞরা। সেই সঙ্গে নতুন পরিকল্পনায় ক্রমেই জীবাশ্ম জ¦ালানি ও ভাড়ায়চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বেরিয়ে নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদনে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ¦ালানি খাতের প্রস্তাবিত মহাপরিকল্পনা নিয়ে এক অনলাইন সেমিনারে বক্তারা এমন পরামর্শ দেন। সেমিনারটির আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে সরকারের নতুন মহাপরিকল্পনায় চাহিদার পূর্বাভাসটি আগেই নির্ধারণ করা উচিত। আগের পরিকল্পনার (পিএসএমপি-২০১৬) দুর্বলতাগুলো আমলে নিয়ে একটি উন্নত মহাপরিকল্পনা তৈরি করা উচিত। সারা দেশ থেকে তথ্য সংগ্রহ না করে শুধু জিডিপি প্রবৃদ্ধির ওপর ভর করে হিসাব করলে হবে না। নগরায়ণ, শিল্প খাতের বিকাশ মূল্যায়ন করে বিদ্যুতের চাহিদা হিসাব করতে হবে।

সিপিডি বেশকিছু সুপারিশও করেছে। নতুন করে মহাপরিকল্পনা তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়ে জীবাশ্ম জ¦ালানি থেকে সরে নবায়নযোগ্য জ¦ালানিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত