মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী

গাইবান্ধায় ২২ ঘণ্টায় ১০ কিলোমিটার সড়কে আলপনা

আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:৪৯ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ স্মরণীয় করতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে গাইবান্ধায় মাত্র ২২ ঘণ্টায় সম্পন্ন হলো ১০ কিলোমিটার সড়কে আলপনা অঙ্কনের কাজ। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে আলপনা অঙ্কনের কাজ শেষ হয় শুক্রবার সকাল সাড়ে ১০টায়। পরে দুপুর ১২টার দিকে গাইবান্ধা পুলিশ লাইনসের সামনে জেলা প্রশাসক মো. আবদুল মতিন আনুষ্ঠানিকভাবে এই অঙ্কনকাজের সমাপ্তি ঘোষণা করেন।

অঙ্কনের সমাপ্তি ঘোষণার পর জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, দীর্ঘ সড়কে অঙ্কনের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে গাইবান্ধার নাম উঠবে ভেবে খুব ভালো লাগছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গাইবান্ধা-সাঘাটা সড়কের জেলা শহরের পুলিশ লাইনসের সামনে আলপনা অঙ্কনকাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

‘দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ, রেকর্ড করবে বাংলাদেশ’ স্লোগানে এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘বিশে^র দীর্ঘতম আলপনা উৎসব’। পাবলিক বিশ^বিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজপড়–য়া গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার (পুসাগ) শিক্ষার্থীরা ১০ কিলোমিটার দীর্ঘ আলপনা অঙ্কনের এই উদ্যোগ নেন। এতে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক অঙ্কনশিল্পী অংশ নেন।

কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুসাগ সভাপতি হুসেইন মো. জীম, সাধারণ সম্পাদক এ কে প্রামাণিক পার্থ, নির্বাহী সভাপতি তন্ময় নন্দী, প্রধান সমন্বয়ক চন্দ্র শেখর চৌহানসহ সংগঠনটির সদস্য, শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবক অঙ্কনশিল্পীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত