ভারতের কারাগার থেকে দেশে ফিরল ৮ বাংলাদেশি তরুণী

আপডেট : ২০ মার্চ ২০২১, ১১:৪৮ পিএম

ভারতে দুই বছর কারাভোগের পর গত শুক্রবার রাতে ৮ বাংলাদেশি তরুণীকে বেনাপোল চেকপাস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গতকাল শনিবার সকালে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে গেছে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল  চেকপোস্ট  ইমিগ্রেশন পুলিশের কাছে তুলে দেয়।

বিভিন্ন সময় দালাল চক্র তাদের ভালো কাজের প্রলোভন দিয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। মুম্বাই শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে মুম্বাইয়ের নবজীবন শেল্টার হোম নামে একটি বেসরকারি সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির পর গতকাল তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত