সরকারি দল না করলে এখন আর কেউ চাকরি পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘সরকারদলীয়দের জন্য এক ধরনের আইন আর অন্যদের জন্য আলাদা আইন। অথচ এই বৈষম্য থেকে মুক্তি পেতেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়।’ গতকাল শনিবার বিকেলে জাপার প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের বাসভবনে পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ এবং আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘তিন জোটের রূপরেখা অনুযায়ী পল্লীবন্ধু ক্ষমতা হস্তান্তর করার পর আওয়ামী লীগ ও বিএনপি সংবিধান সংশোধন করে দেশে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভের মধ্যে সরকার প্রধানের হাতে নির্বাহী বিভাগ।
