রিজভীর অবস্থা অপরিবর্তিত, দপ্তরের দায়িত্বে প্রিন্স

আপডেট : ২১ মার্চ ২০২১, ০২:১৪ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনায় আক্রান্ত হওয়ায় দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে। গত শুক্রবার নিজের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রিন্সের হাতে তুলে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠি পেয়ে গতকাল শনিবার সকাল থেকে দপ্তরের দায়িত্ব পালন করেছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন প্রিন্স।

চিঠিতে বলা হয়, ‘দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় নির্দেশক্রমে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত