সালমা হায়েক, বয়স ৫৪ হলেও এখনো রয়ে গেছেন তরুণীদের মতো। ভক্তরা এখনো ক্রাশ খান তার উপর। সালমা হায়েক আবারও প্রমাণ দিলেন তার আবেদন পুরিয়ে যায়নি। ২১ মার্চ, রবিবার সুইমস্যুটপরা একটি ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। হ্যাশট্যাগ দিয়েছে #সানডেফানডে! যা সত্যিই চোখ ধাঁধানো, বিস্ময়কর। তবে ছবিটি ঠিক কোন সৈকতে তুলেছেন, সেটি পরিষ্কার হলো না। তবে ধারণা করা হচ্ছে, এই সেশনে সালমাকে সহযোগিতা করেছেন ১৩ বছরের কন্যা ভ্যালেন্টিনা এবং স্বামী ফ্রেন্স বিলিয়নিয়ার হেনরি পিনাল্ট। এবং এটিও নিশ্চিত ছবিটি নেট দুনিয়ায় প্রকাশের মূল কারণ তার দিকে ভক্তদের আরেকবার ফিরে দেখার কারণ তৈরি করা!
ছবিটি প্রকাশের ৭ ঘণ্টায় প্রায় ১০ লাখ লাইক পড়েছে। সঙ্গে অজস্র মন্তব্য। যেখানে রয়েছে বিখ্যাত অভিনেত্রী ডেমি মূরের প্রতিক্রিয়াও। তিনি লিখেছেন ‘ত্রুটিহীন’ ও ‘দেবী’ শব্দ দুটি। সালমা জানিয়েছেন, ৫০ পেরিয়েও সোশ্যাল মিডিয়ায় সুইমস্যুটের ছবি প্রকাশের বিষয়ে তার কোনও লজ্জা হয় না। গত বছরের শেষ দিকে এতোটাই মুটিয়ে গিয়েছি যে, সেটি কমাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। অবশেষে বিকিনি পরতে পেরে আমি এখন খুবই উচ্ছ্বসিত! অবকাশের প্রথম সপ্তাহে এসে প্রচুর ছবি তুলেছি। বাট সপ্তাহ পার হতেই মন খারাপের বার্তা আসছে- সবাই ক্রমশ কোয়ারেন্টিনে ফিরছে! তার মানে হলো, আবারও আমাকে বেহিসাবি খাবার শুরু করে দিতে হবে!’
বিকিনিতে এক সপ্তাহের অসাধারণ ভ্যাকেশন শেষে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির সাম্প্রতিক অবনতির প্রসঙ্গ টেনে এমন প্রতিক্রিয়াই জানালেন এই মেক্সিকান-মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
সূত্র: ইয়াহু
