প্রথম দিন এনআরবিসি ব্যাংকের দর বেড়েছে ৩২ শতাংশ

আপডেট : ২২ মার্চ ২০২১, ১১:৩৩ পিএম

পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম দিন এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের শেয়ার দর ৩২ শতাংশ বেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। উভয় স্টক এক্সচেঞ্জে প্রায় ৪ কোটি শেয়ার লেনদেন হয়েছে।  এর আগে গতকাল সকালে রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঘণ্টা বাজিয়ে এই ব্যাংকটির শেয়ার লেনদেন শুরু করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটোয়ারী, ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুখতার হোসেন উপস্থিত ছিলেন। এনআরবি কমার্শিয়াল ব্যাংক পুঁজিবাজারে ১২ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১২০ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত