দেশীয় ক্রিকেটের গর্ব সাকিব আল হাসানকে শুভেচ্ছা জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
সাকিবের জন্মদিন বুধবার। এ দিনে কিং খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেইসবুকে শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়। পরে রিপোস্ট করা হয় শাকিবের অফিশিয়াল পেজ থেকে।
সেখানে লেখা হয়, “সাকিব আল হাসান ক্রিকেটের এক অতিমানব! প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই! গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।”
শুভেচ্ছা বার্তার সঙ্গে সাকিব ও শাকিবের ছবি শেয়ার করা হয়। ছবিটি কয়েক বছর আগে একটি সেলিব্রিটি টক শো’তে তোলা হয়।
