স্টেট ইউনিভার্সিটি

উচ্চশিক্ষায় ‘প্রান্তিক প্রসার’ প্রকল্প

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৬:৫৯ এএম

গ্রামীণ ও সমাজের পশ্চাৎপদ শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) সম্প্রতি ‘প্রান্তিক প্রসার’ নামক একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের অধীনে সারা দেশকে মোট ৩২টি শ্রেণিতে ভাগ করে ৩২টি গ্রুপের আওতায় মেধাবী শিক্ষার্থী সংগ্রহের কাজ চলছে। প্রকল্পটির কার্যক্রমের ব্যাপারে ইতিমধ্যে ব্যাপক সাড়া মিলতে শুরু করেছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ প্রকল্পের অধীনে ভর্তি হওয়া যাবে। তবে মে ২০২১ থেকে শুরু হতে যাওয়া সামার সেমিস্টারের জন্যও এর অধীনে ভর্তি নেওয়া হচ্ছে।

এসইউবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)-এর সমন্বয়াধীন প্রকল্পের মূল পৃষ্ঠপোষক ও তত্ত্বাবধায়ক হিসেবে এর দায়িত্ব পালন করছেন এর ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ. এম. শামীম, সহসভাপতি ডা. মাহবুবুর রহমান ও উপাচার্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল কবির। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসইউবির ফেইসবুক পেইজ www. facebook.com/subedbd , ইমেইল:[email protected] অথবা ০১৭৬৬৬৬৩২৪৭ নম্বরে  যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত