বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংক এশিয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে করপোরেট অফিসে ।
ইসলামী ব্যাংক : গত শুক্রবার আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান মো. নাজমুল হাসান, এমডি-সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আবদুল মতিন, পরিচালক মো. জয়নাল আবেদীন, ড. কাজী শহীদুল আলম, মো. কামাল উদ্দিন, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, ড. মোহাম্মদ সালেহ জহুর, এএমডি মো. ওমর ফারুক খান, ডিএমডি মো. মোশাররফ হোসাইন, জে কিউ এম হাবিবুল্লাহ, এ এ এম হাবিবুর রহমান প্রমুখ।
মার্কেন্টাইল ব্যাংক : গত বুধবার আলোচনা সভায় যোগ দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), এম আমানউল্লাহ, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক এ এস এম ফিরোজ আলম ও মো. আবদুল হান্নান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি হারুনী প্রমুখ।
ব্যাংক এশিয়া : গত শুক্রবার রাজধানীর পল্টনস্থ করপোরেট অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
