সাতক্ষীরা ও রংপুরের জয়ের মধ্য দিয়ে গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ ফুটবল। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক কুমিল্লাকে ৩-০ গোলে হারিয়েছে সাতক্ষীরা। আর দ্বিতীয় ম্যাচে বিকেএসপি ২-১ ব্যবধানে হারিয়েছে রংপুর। পুরুষ ফুটবলে আটটি জেলার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপি দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। দুই গ্রুপের চ্যাম্পিয়নরা উঠে যাবে সেমিফাইনালে। ৯ এপ্রিল হবে ব্রোঞ্জ মেডেল নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। গতকাল ম্যাচের আগে আসরের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। প্রথম ম্যাচে সাতক্ষীরাকে তিন পয়েন্ট এনে দিতে গোল করেন সুমন, জাকির ও মহানন্দ। অপর ম্যাচে নুরুজ্জামান ও মোমিনুর রহমানের গোলে শুরুতে এগিয়ে যায় রংপুর।
×
