কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করল হেফাজত

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৪:৫১ পিএম

কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে হেফাজত ইসলামী নেতাকর্মীরা। রোববার দুপুর দেড়টার দিকে হরতাল পালন করার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। 

জানা যায়, রোববার সকাল থেকেই রাজপথ দখল করে নেন হেফাজত ইসলামির নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় জেলা আওয়ামী লীগ  অফিসের সামনে অবস্থান নেন হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা। কিছুক্ষণ পর আওয়ামী লীগের অফিসে হামলা চালাযন তারা। একপর্যায়ে অফিসের ভেতরে ঢুকে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবিসহ চেয়ার-টেবিল ভাঙচুর করেন।  খবর পেয়ে  আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অফিসের সামনে আসতে শুরু করেন। এরপর  দু'পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।  এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। 

এখনো থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। শহরজুড়ে পুলিশ, র্যাব ও ডিবি পুলিশ টহল দিচ্ছে।  শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত