সাউথইস্ট ব্যাংকের উত্তরা শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। আরহামস, প্লট-৭৯, সেক্টর-৭, ঢাকা-ময়মনসিংহ মেইন রোড, উত্তরা কমার্শিয়াল এরিয়া, ঢাকায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ স্থানান্তরিত শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান; সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন; উপদেষ্টা জাকির আহমেদ খান, উদ্যোক্তা শেয়ার হোল্ডার মিসেস ফারজানা আজিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
×
