আন্তর্জাতিক মহামারী চুক্তি চাইছেন বিশ্বনেতারা

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১১:০৯ পিএম

মহামারী মোকাবিলায় বিশ্বনেতারা একটি নতুন আন্তর্জাতিক চুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ ২৪ নেতা এ চুক্তির প্রতি গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছে বিবিসি। দ্য টেলিগ্রাফ পত্রিকায় লেখা কলামে বিশ্বনেতারা বলেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সবচেয়ে ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছে। যতক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ নয়, ততক্ষণ কেউই নিরাপদ নয়।’

ওই কলামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ‘এর আগের দুই বিশ্বযুদ্ধের সময় বিশ্বের সব রাজনৈতিক নেতা সমস্যা সমাধানে এক কাতারে এসেছিলেন। তখন উদ্দেশ্য পরিষ্কার ছিল। সব দেশকে একসঙ্গে এনে বৈরিতা ও দূরত্ব কমাতে এবং সহমর্মিতা ও সহযোগিতা করতে সবাই একমত হয়েছিলেন।’

নেতারা ওই কলামে আরও বলেছেন, একই লক্ষ্য নিয়ে বিশ্বকে আরও ভালোভাবে মহামারী মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে একটি নতুন চুক্তি মহামারী প্রতিরোধে আরও ভালো পদ্ধতি প্রতিষ্ঠা করতে সহায়তা করবে। গতকাল মঙ্গলবার ফিজি, পর্তুগাল, রোমানিয়া, যুক্তরাজ্য, রুয়ান্ডা, কেনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, কোরিয়া, চিলি, কোস্টারিকা, আলবেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, নেদারল্যান্ডস, তিউনিসিয়া, সেনেগাল, স্পেন, নরওয়ে, সার্বিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন ও ডব্লিউএইচওর নেতারা সেই প্রস্তাবে সমর্থন দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত