সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ভোর ৫ টার দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভোর সোয়া ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাবেক এই সংসদ সদস্য বেশ কিছুদিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মুফতি ওয়াক্কাস একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে হুইপ ও ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক এই নায়েবে আমির কওমি মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বেফাকের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
মুফতি ওয়াক্কাসকে যশোরের মনিরামপুরে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বাদ মাগরিব দাফন করা হবে বলে জানান জমিয়তে ইসলামের যুগ্ম- মহাসচিব মাওলানা আবদুল মালেক চৌধুরী।
