আবুল হায়াতের দরকার প্লাজমা ভালো আছেন মিমি

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১০:০৩ পিএম

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শোবিজের বিখ্যাত দুই শিল্পী আবুল হায়াত ও আফসানা মিমি। আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশা বলেন, ‘পজিটিভ হওয়ার পর গত ৩১ তারিখ রাতে অল্প কিছু সিম্পটম নিয়ে আব্বুকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিনি বেশ স্ট্যাবল আছেন। চিকিৎসকদের নজরদারিতে আছেন।’ নাতাশার অনুরোধ, যারা তিন সপ্তাহের মধ্যে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তারা এ প্লাস প্লাজমা দিয়ে সহায়তা করুন। আর কেউ ফোন না করে আব্বুর জন্য দোয়া করবেন।’

আর গতকাল বিকেলে লেখক নজরুল সৈয়দের ফেইসবুকে পোস্ট করা হয়েছে আফসানা মিমির লেখা চিঠি। তিনি লিখেছেন, ‘সারাজীবন সবার ভালোবাসা পেয়েছি। যখন কোনো বিপদ এসেছে জীবনে, সবাই পাশে থেকেছেন। গত ৯ দিন হলো আমি করোনা পজিটিভ। সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমি ভালো আছি। আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিলাম। ভাবলাম ৮৪ বছরের বাবা আর কতোদিন ঘরবন্দী থাকবেন? বরং আমি হাসপাতালে থেকে ট্রিটমেন্ট নিই। আর ভালো কথা, আমি কিন্তু শুধু করোনা পজিটিভ না, আমি সবসময়ই খুব পজিটিভ।’ এছাড়া করোনা পজিটিভ হয়েছেন গাজী রাকায়েত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত