জনপ্রিয় অস্ট্রেলিয়ান কফি চেইন ঢাকা গ্লোরিয়া জিন্স শুক্রবার রামপুরায় তাদের ৬ষ্ঠ শাখা উদ্বোধন করেছে।
গত ৪২ বছরের ঐতিহ্য বহন করে আসছে গ্লোরিয়া জিন্স। সেরা মানের কফিদানা এবং সর্বোচ্চ স্তরের প্রশিক্ষিত বারিস্তা দিয়ে গ্লোরিয়া জিন্স ২০১২ সাল থেকে বাংলাদেশে কফি সরবরাহ করে আসছে।
গ্লোরিয়া জিন্স কফি প্রতিষ্ঠার শুরু থেকেই কফি প্রেমীদের আবেগ ভালোবাসা এবং প্রাণবন্ত আবহে কফির স্বাদ প্রদান করতে বদ্ধ পরিকর। এ কারণেই বিশ্বের বিভিন্ন স্থান থেকে সর্বোচ্চ মানের আরবীয় কফিদানা অতি সতর্কতার সঙ্গে নির্বাচন করে আসছে।
গ্লোরিয়া জিন্সের প্রধান জনাব মোর্শেদ এলাহী বলেন, বর্তমান অতিমারির কারণে গ্লোরিয়া জিন্স কফি সর্বোচ্চ স্তরের পরিমাপ সূচকে সর্বোত্তম স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে ইউএস ইপিএ-এর সত্যায়িত রাসায়নিক দ্রব্য দিয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা করছে। নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য প্রায় অর্ধেক আসন সরিয়েছে এবং বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান।
নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী, সিএইচআরও ইসতিয়াক মাহমুদ, সিসিএও মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি, সিটিও মশিউল ইসলাম, আফজাল নাজিম, মামুন রহমান, নাভানা গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
