বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি: সভাপতি রিন্টু, সা. সম্পাদক সাদাত

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১০:০৮ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) মনিরুল ইসলাম রিন্টু সভাপতি এবং উপপরিচালক (জনসংযোগ) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আবু সাদাত সাধারণ সম্পাদক করে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের (পুপরোয়া) কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়।

গত ২৩ মার্চ এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির নাম প্রস্তাব করা হয় এবং উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

তিন বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মুহাম্মাদ ইমতিয়াজ, পরিচালক, সাউথইস্ট ইউনিভার্সিটি সহসভাপতি, নাসিমা খন্দকার, পরিচালক, রবীন্দ্র সৃজনকলা ইউনিভার্সিটি, সহসভাপতি, আবু মিয়া আকন্দ (তুহিন), উপপরিচালক, এআইইউবি, যুগ্ম সাধারণ সম্পাদক (১) আনোয়ার হাবীব কাজল, সিনিয়র সহ-পরিচালক, ডেফোডিল ইউনিভার্সিটি, যুগ্ম সাধারণ সম্পাদক (২), এসএম মহিউদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, অর্থ সম্পাদক, মামুন-উল মতিন, ডেপুটি রেজিস্ট্রার, ফারইষ্ট ইউনিভার্সিটি, সহ-অর্থ সম্পাদক, জাহিদ হাসান, জনসংযোগ কর্মকর্তা, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সাংগঠনিক সম্পাদক, ওয়াহিদুজ্জামান, সহ-পরিচালক, আইইউবি, সহ-সাংগঠনিক সম্পাদক, কে. এম. সাইফুল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার, প্রাইম ইউনিভার্সিটি, দপ্তর সম্পাদক শেখ মাহবুব, যুগ্ম পরিচালক, নর্দান ইউনিভার্সিটি, সহ-দপ্তর সম্পাদক, জিসান আল জুবায়ের, সহকারী রেজিস্ট্রার, বিইউবিটি, জনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক, আল আমিন শিকদার সিহাব, উপপরিচালক, আইইউবিএটি, সহ-জনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক, বাচ্চু শেখ রবিন, জনসংযোগ কর্মকর্তা, ইউএপি, প্রচার সম্পাদক, নাহিদ হাসান, জনসংযোগ কর্মকর্তা, সোনারগাঁও ইউনিভার্সিটি, ক্রীড়া সম্পাদক, মনজুর হোসাইন, পরিচালক, মেরিট ইন্টা. স্কুল, সোনারগাঁও, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, হাসিনা এনজেল, নির্বাহী কর্মকর্তা, বিইউএইচএস, সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মতিউর তানিফ, জনসংযোগ কর্মকর্তা, গ্রিন ইউনিভার্সিটি, সাংস্কৃতিক সম্পাদক, সাজেদ ফাতেমী, পরিচালক, ইস্টার্ন ইউনিভার্সিটি, সহ-সাংস্কৃতিক সম্পাদক, বদিউর রহমান সোহেল, জনসংযোগ কর্মকর্তা, এশিয়ান ইউনিভার্সিটি, গবেষণা সম্পাদক, আব্দুল,মতিন, অতিরিক্ত পরিচালক, মানারাত ইন্টা. ইউনিভার্সিটি, আন্তর্জাতিক সম্পাদক নাঈম আহমেদ, জনসংযোগ কর্মকর্তা, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি।

বিভাগীয় সমন্বয়কারী হিসেবে আছেন চট্টগ্রাম, মহিউদ্দিন জুয়েল, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, সিলেট, আলমগীর হোসেন, লিডিং ইউনিভার্সিটি, খুলনা, জুবায়ের মুস্তাফিজ, এনইউবিটি খুলনা, রাজশাহী, আশরাফুল ইসলাম, বিএইইউটি, নাটোর।

এছাড়াও সরকারি নিবন্ধনকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির উপদেষ্টামণ্ডলী হিসেবে আছেন ড. এ কে এম শামসুল আরেফিন, পরিচালক, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, ইউজিসি, মনিরুজ্জামান টিপু, এসভিপি, এসআইবিএল ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জনসংযোগ সমিতি, লুৎফর রহমান, সাবেক পরিচালক, এআইইউবি ও সাবেক সভাপতি, পুপরোয়া, জামিল আহমেদ, পরিচালক, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বেলাল আহমেদ, পরিচালক, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি,         হাসান সাইমুম ওহাব, সহকারী-পরিচালক (শিক্ষা ছুটি), আইইউবি ও সাবেক সহসভাপতি, পুপরোয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত