সংসদে রওশন এরশাদ

সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০১:২৬ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন বলে জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘জনগণকেও সচেতন হতে হবে। উপযুক্ত সাড়া দিতে হবে।’ গতকাল রবিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, ‘করোনার সংক্রমণ প্রতিদিন বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভয়াবহ পরিস্থিতি হবে। হাসপাতালে জায়গা হচ্ছে না। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা নেই। তারা স্বাস্থ্যবিধি মানছে না। সরকারের ঘোষিত ১৮ দফা নির্দেশনাও মানা হচ্ছে না। মানুষ মাস্ক পরে না। স্যানিটাইজার দিতে গেলে বিরক্ত হয়। বইমেলায় অনেকে মাস্ক ছাড়া ঘুরছে। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। কিন্তু এখানে প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন। যদি আমরা সচেতন না হই, তবে কী হবে? প্রধানমন্ত্রী দিনরাত ২৪ ঘণ্টা সংক্রমণ ঠেকানোর জন্য কাজ করে যাচ্ছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত