ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ ৬০ প্রতিষ্ঠান

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২:১৯ এএম

ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড পেল ৬০ পরিবেশক ও প্রতিষ্ঠান। গত রবিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে অনলাইন প্ল্যাটফর্মে ‘ব্র্যান্ডিং হিরোস’ শীর্ষক এক অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করা হয়।

এতে অংশ নেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার হাওলাদার, উপব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডসের সিইও মোহাম্মদ রায়হান, ইডি আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, আমিন খান, ফিরোজ আলম, মফিজুর রহমান, শাহজালাল হোসেন লিমন ও রাকিব উদ্দিন, ওয়ালটন এসি বিভাগের সিইও তানভীর রহমান, রেফ্রিজারেটর বিভাগের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভি বিভাগের সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিভাগের সিইও সোহেল রানা, হোম অ্যাপ্লায়েন্স বিভাগের সিইও ইয়াসির আল-ইমরান প্রমুখ।

এদিকে সম্প্রতি ‘ওয়ালটন ডে’ উপলক্ষে শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০। এতে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিংফ্যান কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতাদের জন্য নগদ লাখ লাখ টাকা, ফ্রি পণ্যসহ নিশ্চিত ক্যাশ ভাউচার সুযোগ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত